Sunday, January 25, 2026
জামায়াত আমির ঝিনাইদহে আসছেন আগামী সোমবার ,ব্যাপক শোডাউনের প্রস্তুতি
Saturday, January 24, 2026
দীর্ঘদিন ধরে জলাতঙ্কের টিকা সংকট ঝিনাইদহের হাসপাতালগুলোতে
দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (র্যাবিস) টিকা সংকট ঝিনাইদহে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে এ সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে টিকা সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ফলে আশপাশের বিভিন্ন জেলা থেকে ব্যক্তিগতভাবে কিনে নিতে হচ্ছে রোগীদের, যা নি¤œ ও মধ্য আয়ের মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। এদিকে কবে ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক হতে পারে,সে বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ঝিনাইদহে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শনিবার সকালে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tuesday, December 9, 2025
কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস নানাবিধ সংকটেও সেবা প্রত্যাশিদের আস্থা অর্জন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম কর্মস্থলে যোগদনের এক বছর সাত মাসে ২১ হাজারের বেশি মামলা নিষ্পত্তি করেছেন। এরমধ্যে প্রায় ২০ হাজারের বেশি নামজারি এবং ১০ বছর পর্যন্ত ঝুলে থাকা এক হাজারের বেশি মিসকেস মামলা নিষ্পিত্তি করেছেন।
Sunday, July 13, 2025
এক নজরে ঝিনাইদহ জেলা
‘‘বারো আউলিয়ার আর্শীবাদপুষ্ট; গাজী-কালূ-চম্পাবতীর উপাখ্যানধন্য; কে.পি. বসু, গোলাম মোস্তফার স্মৃতি বিজড়িত; বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বিপ্লবী বীর বাঘা যতীনের শৌর্যময়; খেজুর গুড়, কলা-পানের প্রাচুর্যমন্ডিত; পাগলাকানাই, লালন শাহের জম্মস্থান, কপোতাক্ষ, বেগবতী, চিত্রা, নবগঙ্গাঁর ঝিনুকদহ এক কথায় নাম তার ঝিনাইদহ।’’
বাংলাদেশের অন্যতম জনবহুল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ও জেলা সমূহের অন্যতম এই ঝিনাইদহ। ঝিনাইদহ এক সমৃদ্ধ জনপদ। মরমী কবি লালন শাহ্, পাগলা কানাই, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরপ্রতীক সিরাজুল ইসলাম, বিপ্লবী বীর বাঘা যতীন, গণিত শাস্ত্রবিদ কে.পি.বসু, কবি গোলাম মোস্তফা, বারো আউলিয়ার আর্শীবাদপুষ্ট বারোবাজার, গাজী-কালূ-চম্পাবতির উপাখ্যান, কুমার-কপোতাক্ষ, চিত্রা, বেগবতী, নবগঙ্গাঁ নদী আর খেজুর গুড়, কলা-পানের প্রাচুর্যমন্ডিত এই ঝিনাইদহের রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য।
Monday, June 2, 2025
ঝিনাইদহে অনলাইন জুয়া সাইটের বাংলাদেশী এজেন্ট গ্রেফতার
Tuesday, August 2, 2022
অনলাইনে প্রেম,তার পর বিয়ে ।। আমেরিকার এলিজাবেথকে বিয়ে করে নাগরিকত্ব পেলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মিঠুন
অনলাইনে প্রেম,তার পর বিয়ে ।। আমেরিকার এলিজাবেথকে বিয়ে করে নাগরিকত্ব পেলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মিঠুন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমেই
৮ বছর আগে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ এসলিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মিঠুন
বিশ্বাসের। তিন বছর পর এলিজাবেথকে বিয়েও করেন। এর পরের বছর স্ত্রীর সঙ্গে
যুক্তরাষ্ট্রেও চলে যান মিঠুন। গত মাসে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্থাৎ গ্রিন কার্ড পেয়েছেন।






