ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শনিবার সকালে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে মহেশপুর উপজেলার ১২০ জন প্রিজাইডিং অফিসারকে ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

No comments:
Post a Comment