ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। এ উপরক্ষ্যে নির্বাচনী সমাবেশকে স্মরণীয় করে রাখতে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামী।
শনিবার দুপুরে শহরের আল-হেরা এলাকার জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম,জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল ও শহর শাখার আমীর এডভোকেট ইসমাইল হোসেনসহ।
সংবাদ সম্মেলনে ড. শফিকুর রহমানের জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা। এ সময় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর অভিযোগ করে বলেন, বিএনপি তাদের সমর্থকদের ওপর ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতা-কর্মীরা জামায়াতের সমর্থনকারীদের ওপর, বিশেষ করে নারী সমর্থকদের ওপর আতর্কিত হামলা, অপমান ও অপদস্থ করার মতো ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।

No comments:
Post a Comment