সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Sunday, July 13, 2025

এক নজরে ঝিনাইদহ জেলা

 ‘‘বারো আউলিয়ার আর্শীবাদপুষ্ট; গাজী-কালূ-চম্পাবতীর উপাখ্যানধন্য; কে.পি. বসু, গোলাম মোস্তফার স্মৃতি বিজড়িত; বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বিপ্লবী বীর বাঘা যতীনের শৌর্যময়; খেজুর গুড়, কলা-পানের প্রাচুর্যমন্ডিত; পাগলাকানাই, লালন শাহের জম্মস্থান, কপোতাক্ষ, বেগবতী, চিত্রা, নবগঙ্গাঁর ঝিনুকদহ এক কথায় নাম তার ঝিনাইদহ।’’
বাংলাদেশের অন্যতম জনবহুল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার জেলা সমূহের অন্যতম এই ঝিনাইদহ। ঝিনাইদহ এক সমৃদ্ধ জনপদ। মরমী কবি লালন শাহ্, পাগলা কানাই, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরপ্রতীক সিরাজুল ইসলাম, বিপ্লবী বীর বাঘা যতীন, গণিত শাস্ত্রবিদ কে.পি.বসু, কবি গোলাম মোস্তফা, বারো আউলিয়ার আর্শীবাদপুষ্ট বারোবাজার, গাজী-কালূ-চম্পাবতির উপাখ্যান, কুমার-কপোতাক্ষ, চিত্রা, বেগবতী, নবগঙ্গাঁ নদী আর খেজুর গুড়, কলা-পানের প্রাচুর্যমন্ডিত এই ঝিনাইদহের রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য।



Tuesday, July 8, 2025

তরুণীর প্রেমে সংসার ছাড়লেন গৃহবধূ, পরিণতি থানায়!


চার সন্তানের জননী ও এক তরুণীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের পরিণতি ঘটল থানায়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Monday, June 30, 2025

ঝিনাইদহে কিশোরী ধর্ষনের অভিযোগ, হাসপাতালে ভর্তি, থানায় মামলা

ঝিনাইদহ সদরের উত্তর সমশপুর গ্রামে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ৯ টার দিকে ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।


এদিকে ঘটনার পর প্রতিবেশী অভিযুক্ত ধর্ষক তানভীর হোসেন ওরফে সোহেল মন্ডল (৩১) কে ওই গ্রামের একটি দোকান থেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রাত ১ টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় সোহেল মন্ডল কে আসামী করে ধর্ষন মামলা দায়ের করেছেন।

কী ঘটেছিল কুমিল্লার মুরাদনগরে?

 কি ঘটেছিল কুমিল্লার মুরাদনগরে? এ  বিষয়ে জাতীয় দৈনিক মানবজমিন একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেছে। যার পুরো হু বহু প্রকাশ করা হলো। 


কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রাম। ১৮শমানুষের এই গ্রামটিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা সারা দেশে। ২৬শে জুনের ধর্ষণের ঘটনাটি প্রকাশ পায় শনিবার রাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ-প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। কেন কীভাবে এই ঘটনাটি ঘটেছে তার সরজমিন অনুসন্ধান চালিয়েছে মানবজমিন। ঘটনাটি ঘিরে পাওয়া গেছে নানা রহস্য ঘেরা তথ্য। ধর্ষণের অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগী পরিবারের পূর্বপরিচিত। তাদের মধ্যে আর্থিক লেনদেন আছে বলে এলাকার লোকজন জানেন। ফজরের ভাই শাহ পরানের সঙ্গে আগে পরিবারটির যোগাযোগ ছিল। তার সঙ্গেও আর্থিক লেনদেন ছিল। শাহ পরানের সূত্র ধরেই ফজর আলী ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে। ঘটনার দিন ফজর আলীকে ধরে মারধর ওই নারীর বিবস্ত্র অবস্থায় ভিডিও করে ছড়িয়ে দেয়ার পেছনেও ফজর আলীর ভাই শাহ পরানের হাত রয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন। ভুক্তভোগী নারীর সঙ্গে ফজর আলীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে এমন আলোচনাও আছে এলাকায়। তবে ভুক্তভোগী পরিবার এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে আর্থিক লেনদেনের কারণেই ফজর আলীর সঙ্গে তাদের যোগাযোগ ছিল। এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই।  

Tuesday, June 17, 2025

বটগাছের ডালে ঝুলে ছিলো এক ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ


ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি পুকুর পাড়ের বটগাছ থেকে মধু হোসেন (২৮) নামের এক ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সকালে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মধু হোসেন ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামের বিল্লাল ড্রাইভারের ছেলে।