সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Thursday, October 15, 2026

ঝিনাইদহের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ

ঝিনাইদহের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রীদের নবীন বরণ হয়েছে। সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রতিষ্ঠানের সভাপতি আহসান হাবীব রনক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. কামরুজ্জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ। সেসময় বক্তারা, শিক্ষাজীবনের এই নতুন অধ্যায়কে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের বরণ ও নতুন স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।

No comments:

Post a Comment