সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Sunday, March 15, 2026

ঝিনাইদহে কৃষকদল নেতা হত্যার বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

 ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।


রোববার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, কৃষকদল নেতা তরু মুন্সি হত্যাকারীদের মধ্যে কয়েকজন আসামী গ্রেফতার হলেও বাকি আসামীদের এখনো গ্রেফতার করা হয়নি। আসামীরা হত্যার ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট কামাল আজাদ পান্নু সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কৃষকদল নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে রাত ৮ টার  দিকে মারা যায় তরু মুন্সী। নিহত তরু গান্না ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

No comments:

Post a Comment