Monday, June 30, 2025
ঝিনাইদহে কিশোরী ধর্ষনের অভিযোগ, হাসপাতালে ভর্তি, থানায় মামলা
কী ঘটেছিল কুমিল্লার মুরাদনগরে?
কি ঘটেছিল কুমিল্লার মুরাদনগরে? এ বিষয়ে জাতীয় দৈনিক মানবজমিন একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেছে। যার পুরো হু বহু প্রকাশ করা হলো।
কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রাম। ১৮শ’ মানুষের এই গ্রামটিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা সারা দেশে। ২৬শে জুনের ধর্ষণের ঘটনাটি প্রকাশ পায় শনিবার রাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ-প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। কেন কীভাবে এই ঘটনাটি ঘটেছে তার সরজমিন অনুসন্ধান চালিয়েছে মানবজমিন। ঘটনাটি ঘিরে পাওয়া গেছে নানা রহস্য ঘেরা তথ্য। ধর্ষণের অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগী পরিবারের পূর্বপরিচিত। তাদের মধ্যে আর্থিক লেনদেন আছে বলে এলাকার লোকজন জানেন। ফজরের ভাই শাহ পরানের সঙ্গে আগে পরিবারটির যোগাযোগ ছিল। তার সঙ্গেও আর্থিক লেনদেন ছিল। শাহ পরানের সূত্র ধরেই ফজর আলী ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে। ঘটনার দিন ফজর আলীকে ধরে মারধর ও ওই নারীর বিবস্ত্র অবস্থায় ভিডিও করে ছড়িয়ে দেয়ার পেছনেও ফজর আলীর ভাই শাহ পরানের হাত রয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন। ভুক্তভোগী নারীর সঙ্গে ফজর আলীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে এমন আলোচনাও আছে এলাকায়। তবে ভুক্তভোগী পরিবার এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে আর্থিক লেনদেনের কারণেই ফজর আলীর সঙ্গে তাদের যোগাযোগ ছিল। এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই।
Tuesday, June 17, 2025
বটগাছের ডালে ঝুলে ছিলো এক ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি পুকুর পাড়ের বটগাছ থেকে মধু হোসেন (২৮) নামের এক ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সকালে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মধু হোসেন ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামের বিল্লাল ড্রাইভারের ছেলে।
Monday, June 16, 2025
ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন
ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে এক কৃষক পিতা নিহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার শংকরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার নাকোইল বাজারে এ ঘটনা ঘটে।
Wednesday, June 11, 2025
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেলো কিশোরীর
পরিবারের অজ্ঞতায় সাপের কামড়ে প্রাণ গেলো আরও এক কিশোরীর। বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই কিশোরী রাবেয়া খাতুন (১৫) ওই গ্রামের আব্দুল্লাহ হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবী রাশেদ খানের
এপিএস এত দুর্নীতি করল আর আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিছুই জানতেন না? আমি সরকারের কাছে দাবী রাখতে চায় যেমনি ভাবে তদন্ত হচ্ছে এপিএস মোয়াজ্জেমকে নিয়ে ঠিকই একই ভাবে আসিফ মাহমুদের মন্ত্রনালয়ে সবচেয়ে বেশি দুর্নীতি যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই তার বিরুদ্ধেও তদন্ত হতে হবে।
বুধবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ দাবী করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি আরও দাবী করেন, শুধু তিনিই নন। প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হতে হবে।
Monday, June 2, 2025
ঝিনাইদহে কোটচাদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্টে মিনারুল ইসলাম (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) সকালে সাফদারপুর বাজারে নিজ ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করা অবস্থায় তার মৃত্যু হয় । মিনারুল ইসলাম (৩৫) একই উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত আক্তার আলীর ছোট ছেলে।
ঝিনাইদহে অনলাইন জুয়া সাইটের বাংলাদেশী এজেন্ট গ্রেফতার
Sunday, June 1, 2025
কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনেপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
ঝিনাইদহে কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ।। একজন নিহত, আহত ১০ জন
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রæপের সংঘর্ষে মহব্বত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। নিহত মহব্বত উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে।
Tuesday, May 6, 2025
ঝিনাইদহে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষক নিহত
ঝিনাইদহে বজ্রপাতে মিরাজুল ইসলাম (২৪) ও অলিয়ার রহমান (৫২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মিরাজুল ধান কেটে মাঠ থেকে বাড়ি ফেরার সময় এবং অলিয়ার মাঠে ধান কাটা অবস্থায় বজ্রপাতের শিকার হন। মাঠে ধান কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।
Friday, May 2, 2025
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে বিশাল চাকরির বিজ্ঞপ্তি
উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’তে
১। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২৬৫
২। অফিস সহায়ক- ৪৪২
পদের নিয়োগ পরিক্ষা আগামী মে’২০২৫-সে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। সবাই প্রস্তুতি নিন।
Wednesday, April 30, 2025
ঘুমন্ত ছেলেকে বঁটি দিয়ে কুপিয়ে-গলা কেটে হত্যা, থানায় এসে বাবা বললেন, ‘আমাকে গ্রেপ্তার করুন’
ঘুমন্ত ছেলেকে বঁটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর থানায় এসে বাবা বললেন, ‘আমাকে গ্রেপ্তার করুন’। পরে পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। আজ বুধবার ভোরের দিকে গাজীপুরের শ্রীপুরে এ ঘটনা ঘটে।নিহত তরুণের নাম আনোয়ার হোসেন (২৫)। ছেলেকে হত্যার ঘটনায় আটক হয়েছেন মোহাম্মদ আলী।
এ বিষয়ে মোহাম্মদ আলী বলেন, ‘আমি গরু পালন করি। ১১টা গরু আমার ছেলে আনোয়ার মেরে আহত করেছে। এ ঘটনায় আমি তাকে গালাগাল করি। এতে ক্ষুব্ধ হয়ে ছেলে আমাকেও পেটায়।


%2017-06-25.jpg)

.jpg)





.jpg)


